Prayogik Opiniões 

11
•
TrustScore: 4 em 5

3,8

Embora não verifiquemos reivindicações específicas uma vez que os autores têm direito a ter a sua opinião, podemos classificar as opiniões como "Verificadas" quando conseguimos confirmar a ocorrência de uma interação com a empresa. Saber mais

Para proteger a integridade da plataforma, todas as opiniões na nossa plataforma (verificadas ou não) são analisadas pelo nosso software automatizado 24 horas por dia, 7 dias por semana. Esta tecnologia foi concebida para identificar e remover conteúdos que violam as nossas diretrizes, incluindo opiniões que não se baseiam numa experiência real. É possível que não consigamos dar conta de tudo, pelo que poderá sinalizar alguma coisa que ache que nos possa ter escapado. Saber mais

Informações sobre a empresa

  1. Escola de informática

Escrito pela empresa

প্রায়োগিক - ক্যারিয়ার-কেন্দ্রিক ডিজিটাল লার্নিং প্ল্যাটফরম। অনলাইন কোর্স, লাইভ ট্রেইনিং, ওয়ার্কশপ, বুটক্যাম্প এবং ক্যারিয়ার-ফোকাসড সার্টিফিকেশন ট্র্যাক—সব এক জায়গায়।


Informações de contacto

3,8

Bom

TrustScore: 4 em 5

11 opiniões

5 estrelas
4 estrelas
3 estrelas
2 estrelas
1 estrela

Sem histórico recente de solicitação de opiniões

Esta empresa não convidou os clientes recentemente, pelo que as opiniões podem não ser representativas

Não respondeu a opiniões negativas

Como esta empresa usa o Trustpilot

Veja como as respetivas opiniões e classificações são obtidas, classificadas e moderadas.

3,8

Todas as opiniões

(11)

1 opinião nos últimos 12 meses

Escreva uma opinião

Realizamos verificações das opiniões

Na Trustpilot, as empresas não podem oferecer incentivos ou pagar para esconder opiniões. As opiniões pertencem a cada um dos utilizadores e não à Trustpilot. Saber mais

Classificada 2 em 5 estrelas

কোর্সের মান আরও উন্নত করার প্রয়োজন আছে।

আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, একটি বেসিক কোর্সের জন্য এই পরিমাণ টাকা নেওয়াটা যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হয়নি।

আমি আশা করেছিলাম প্ল্যাটফর্মটি থেকে নতুন কিছু শিখতে পারব এবং বাস্তব কাজে লাগানোর মতো ভালো কিছু ধারণা বা অভিজ্ঞতা পাব। কিন্তু কোর্সটি সম্পন্ন করার পর আমার কাছে তেমনটা মনে হয়নি। বেশিরভাগ বিষয়ই খুব মৌলিক পর্যায়ের ছিল, তাই শেখার দিক থেকে প্রত্যাশা পূরণ হয়নি।

আমি বিশ্বাস করি, যদি কোর্সে আরও গভীরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়, বাস্তব প্রজেক্ট, ব্যবহারিক উদাহরণ এবং আপডেটেড কনটেন্ট যোগ করা হয়, তাহলে এটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি মূল্যবান হবে এবং কোর্সটির প্রকৃত মানও বৃদ্ধি পাবে।

অনুগ্রহ করে আমার এই মন্তব্যটিকে ঘৃণা বা নেতিবাচক সমালোচনা হিসেবে নয়, বরং একজন শিক্ষার্থীর সৎ ও গঠনমূলক মতামত হিসেবে গ্রহণ করবেন। ভবিষ্যতে কোর্সটি আরও ভালো হবে, এই প্রত্যাশাই রইল।

ধন্যবাদ।

19 de agosto de 2025
Opinião espontânea
Classificada 5 em 5 estrelas

প্রায়োগিকের প্রফেশনাল কোর্স থেকে পাওয়া…

প্রায়োগিকের প্রফেশনাল কোর্স থেকে পাওয়া অভিজ্ঞতা আমি প্রায়োগিকের কয়েকটি প্রফেশনাল কোর্স করেছি। এর মধ্যে SaaS Go-To-Market Strategy, Mastering Content Strategy, B2B Outbound Marketing Automation কোর্সগুলো আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান লেগেছে। প্রতিটি কোর্সের কনটেন্ট ছিল সুসংগঠিত এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। শেখার প্রক্রিয়াটা ছিল সহজবোধ্য, ফলে নতুন বিষয়গুলোও ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। এগুলো করার পর কাজের জায়গায় সরাসরি প্রয়োগ করার মতো কিছু কৌশল শিখেছি, যেটা আমার জন্য সবচেয়ে বড় অর্জন।
আমার কাছে এটি একটি ইতিবাচক অভিজ্ঞতা ছিল এবং শেখার দিক থেকে আমি অনেক উপকৃত হয়েছি।

29 de agosto de 2025
Classificada 5 em 5 estrelas

প্রায়োগিকের কোর্সে আমার সেরা অভিজ্ঞতা

ডিজিটাল মার্কেটার ও অনলাইন বিজনেস এর জন্য এই প্লাটফর্ম অনেক কার্যকর। টপিক গুলো সংক্ষিপ্ত ও প্রাকটিক্যাল হয়াতে শেখা সহজ এবং আরও কার্যকর হবে লার্নারদের জন্য। ভিডিও ও অডিও কোয়ালিটি অনেক ভালো। নতুন কিছু শেখার জন্য অনেক উপকারী । ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অনেক দারুন প্লাটফর্ম । শিক্ষার্থীরা নতুন কিছু বাস্তবে কাজে লাগানোর সেরা প্লাটফর্ম, ইনশাল্লাহ ।

22 de agosto de 2025
Opinião espontânea
Classificada 5 em 5 estrelas

প্রায়োগিক প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়ে আমার অভিজ্ঞতা

লেখা শুরু করার আগে একটা বিষয় না বললেই নয়, প্রায়োগিক প্ল্যাটফর্মের ভিডিও ও অডিও কোয়ালিটি সত্যিই অসাধারণ। এত নিখুঁত কোয়ালিটি আমি দেশের অন্য কোনো ই-লার্নিং প্ল্যাটফর্মে দেখেছি বলে মনে পড়ে না। শুধু তাই নয়, একেবারে ডিজিটাল মার্কেটিংকে টার্গেট করে এমন একটি পূর্ণাঙ্গ ই-প্ল্যাটফর্ম তৈরি, এটি নিঃসন্দেহে বিশেষভাবে প্রশংসার দাবিদার।

এখন আসি মূল বিষয়ে। প্রায়োগিক প্ল্যাটফর্মের সবচেয়ে ভালো দিক হলো, এখানে প্রতিটি টপিক খুব ছোট ছোট সাবজেক্ট ধরে গভীরভাবে আলোচনা করা হয়েছে। অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট না করে একদম টু দ্যা পয়েন্ট শেখানো হয়েছে, আর তার সাথে প্র্যাকটিক্যাল ডেমো দেখানো হয়েছে, যেটা আমার কাছে সবচেয়ে উপভোগ্য লেগেছে।

এখানে ছোট-বড় সব ধরনের কোর্স রয়েছে। কিছু কিছু নিশ টপিকের কোর্স বাংলাদেশে এই প্রথম তৈরি হয়েছে প্রায়োগিকে, যা সত্যিই দারুণ একটি উদ্যোগ। প্রতিটি কোর্সই অভিজ্ঞ মেন্টররা অনেক যত্ন নিয়ে তৈরি করেছেন। প্ল্যাটফর্মটির UI/UX ডিজাইনও ব্যবহারবান্ধব, ফলে শেখার সময় একটুও জটিল মনে হয়নি।কোর্সগুলোর মান এক কথায় অসাধারণ। ইন্সট্রাক্টররা সহজ ভাষায় বিষয়গুলো উপস্থাপন করেছেন, ফলে জটিল বিষয়ও খুব সহজে বোঝা গেছে। শেখার অভিজ্ঞতা আমার জন্য ছিল আনন্দদায়ক, আর সবচেয়ে বড় কথা, আমি সত্যিই মনে করেছি আমি নতুন কিছু শিখে বাস্তবে কাজে লাগাতে পারছি।

সবশেষে আমি বলব—হ্যাঁ, আমি অবশ্যই প্রায়োগিক প্ল্যাটফর্ম অন্যদের রেকমেন্ড করব। যারা শুধু তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে সত্যিকারের স্কিল ডেভেলপ করতে চান, তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিঃসন্দেহে একটি সেরা সমাধান।

আমার কিছু সাজেশন:

- ওয়েবসাইটটিকে আরও দ্রুত (fast) করার দিকে নজর দেওয়া যেতে পারে।
- নতুন কোনো কোর্স বা মডিউল যুক্ত হলে যেন নিয়মিত নোটিফিকেশন পাওয়া যায়।
- কোর্সগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ফোল্ডারে সাজানো যেতে পারে। যেমন: সব ফেসবুক কোর্স এক ফোল্ডারে, এসইও কোর্স আরেক ফোল্ডারে।
- কোর্স শেষ করার জন্য ব্যবহারকারীদের নিয়মিত রিমাইন্ডার বা তাগিদমূলক নোটিফিকেশন দেওয়া যেতে পারে।
- প্ল্যাটফর্মটিকে যত বেশি ইন্টারঅ্যাকটিভ করা সম্ভব, সেটি শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

30 de agosto de 2025
logótipo da Prayogik

Resposta da Prayogik

আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার ইতিবাচক মন্তব্য আমাদের আর ভালো করার জন্য অনুপ্রানিত করবে। আপনার পরামর্শগুলো অত্যান্ত গুরুত্বের সাথে নিয়েছি। আমরা নিশ্চয় আপনার পরামর্শ গুলো খুব শীগ্রই ইমপ্লিমেন্ট করবো।

Classificada 5 em 5 estrelas

প্রায়োগিকের কোর্সে প্র্যাকটিক্যাল লার্নিং ও ভ্যালু

প্রায়োগিকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখানে বহুমুখী লার্নিং এর ব্যবস্থা থাকার কারণে শিক্ষার্থীরা বাস্তব কাজ শেখার আত্মবিশ্বাস অর্জন করতে পারবে বলে আমি মনে করি । কোর্সগুলো বিগিনার ফ্রেন্ডলি থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত আপডেটেড কনটেন্টে ভরপুর।
আমি নিজে এখান থেকে ভ্যালু পেয়েছি এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি—আমি নির্দ্বিধায় প্রায়োগিকের কোর্সগুলো অন্যদের রিকমেন্ড করব।

30 de agosto de 2025
Opinião espontânea
Classificada 5 em 5 estrelas

প্রায়োগিক প্লাটফর্ম হচ্ছে আমার অনলাইন ট্রেনিং গুরু

কোর্সটি আমার প্রত্যাশার থেকেও বেশি মূল্য দিয়েছে। কোর্সের বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক ও বাস্তবমুখী। বাস্তব উদাহরণের মাধ্যমে কৌশল শেখানো হয়েছে, যা আমার পেশাগত দক্ষতা উন্নত করতে দারুণ সহায়ক হয়েছে।

যদি কারো কিছু শেখার আগ্রহ থাকে নিঃসন্দেহে এই প্লাটফর্ম থেকে শিখতে পারেন যা আপনার স্কিল ডেভলপমেন্ট করতে সাহায্য করবে।

সর্বপরি এটা বলতে পারি প্রায়োগিক হচ্ছে দেশ সেরা অনলাইন আইটি ট্রেনিং প্লাটফর্ম।

31 de agosto de 2025
Opinião espontânea
Classificada 5 em 5 estrelas

প্রোয়োগিকের বহুমুখী কোর্সে অংশগ্রহণ আমার জন্য জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এক অসাধারণ অভিজ্ঞতা ছিল

প্রোয়োগিকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি মনে করি এই প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। আমি শর্ট কোর্স থেকে আমি বাস্তব অর্থেই অনেক জ্ঞান অর্জন করেছি। তাই আমি প্রোয়োগিকের এই প্লাটফর্মের কোর্সগুলো আমি নিরদ্বিধায় রেকোমেন্ড করছি।

31 de agosto de 2025
Opinião espontânea
Classificada 2 em 5 estrelas

কোর্সের মান উন্নতি দরকার

আমি এই প্লাটফর্ম থেকে সেইভাবে খুব উপকৃত হয়নি কারণ এইখানে কোর্স ডিটেলসগুলো সম্পূর্ণরুপে নেই। আমার মনে হয় যদি কোর্সগুলো আরো বিস্তারিতভাবে পূর্ণাঙ্গরূপে থাকে তাহলে বিগীনারদের জন্য শিক্ষার মানটা আরো ভালো হবে।

22 de agosto de 2025
Opinião espontânea
logótipo da Prayogik

Resposta da Prayogik

আপনার মতামতে জন্য ধন্যবাদ। আপনি যে কোর্স গুলো দেখছেন এই গুলো লং কোর্স না। এই গুলো মিনি কোর্স। লং কোর্সগুলোতে বিস্তারিতভাবে পূর্ণাঙ্গ রূপে আসবে। মিনি কোর্স নির্দিস্ট একটা বিষয় নিয়ে তৈরি। কয়েকটা মিনি কোর্স মিলে একটা পূর্ণাঙ্গ কোর্স হতে পারে।

Classificada 5 em 5 estrelas

প্রায়োগিক - স্কিল ডেভেলপমেন্ট করার বাস্তবমুখী অনলাইন লার্নিং প্লাটফর্ম

"প্রায়োগিক" নিয়ে যদি এক বাক্যে বলি তাহলে বলবো, এটি হলো একটি ই-লাইব্রেরী। না, এটি বইয়ের কোনো লাইব্রেরী নয়, স্কিল ডেভেলপমেন্টের অনলাইন লাইব্রেরী। যেখানে আপনি একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কোর্স করতে পারবেন।

যেহেতু আমরা সব স্কিলে পারদর্শী হতে পারবো না, তবুও আমাদের প্রধান স্কিলের পাশাপাশি অন্যান্য স্কিলগুলো সম্পর্কেও ধারণা রাখতে হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের সমস্যা হলো আমারা সঠিক কোর্স/ মেন্টরের সন্ধান পাই না। আর পেলেও আলাদা আলাদা করে কোর্স কিনতে হয় যা আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত ব্যয় এবং সময়সাপেক্ষ। আর "প্রায়োগিক" এই সবকিছুর সমাধান নিয়ে এসেছে। "প্রায়োগিক" আপনার হয়ে সঠিক এবং বাস্তবসম্মত সকল কোর্স বাছাই করে একীভূত আকারে নিয়ে এসেছে। তাঁদের ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাস্তবমুখী দক্ষতা অর্জনে সাহায্য করা যা দেশের স্কিল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

এবার আসি কোর্সের মান নিয়ে: এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজাইনিং, কপিরাইটিং, এআই, অনলাইন বিজনেস ইত্যাদি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে। আর "প্রায়োগিক" এর প্রতিষ্ঠাতা আবুল কাশেম ভাই সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না আশা করি। এছাড়াও প্রায়োগিকের এতো সময় দেড়ি করে আসার প্রধান কারণ হলো "একটি উত্তম শুরু"। কারণ, "একটি উত্তম শুরু = পুরো কাজের অর্ধেক" - যা সম্পূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে। আর কনটেন্টগুলো ছিলো সহজবোধ্য, প্র্যাকটিক্যাল, এবং ইন্ডাস্ট্রি রিলেভ্যান্ট। প্রতিটি কোর্স থেকে আমি নতুন কিছু শিখেছি যা সরাসরি কাজে লাগানো সম্ভব। এছাড়াও আমার অভিজ্ঞতা ছিলো আকর্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক।

সবশেষে, আমি অবশ্যই "প্রায়োগিক" প্লাটফর্ম অন্যদেরকে রিকমেন্ড করবো। যারা নিজেদের ক্যারিয়ারে ভিন্নতা আনতে চান, তাঁদের জন্য নিঃসন্দেহে প্রায়োগিক একটি চমৎকার উদ্যোগ।

একটি স্পয়লার: যেহেতু আমি একজন SEO Learner সো বর্তমান অটোমেশনের যুগে টপ মেন্টরদের মধ্যে শেইখ মোহাম্মদ আজিজুল ইসলাম ভাই অন্যতম। এছাড়াও উনি Semantic SEO বা Koray's Framework এই বিষয়ে এক্সপার্ট। উনার কোর্সও রয়েছে। যারা SEO Learner আছেন তাঁদের স্কিলকে আধুনিক এবং SERP Dominate করার জন্য হলেও আজিজুল ভাই অর্থাৎ "প্রায়োগিক" হাইলি রিকমেন্ডেড।

30 de agosto de 2025
Opinião espontânea
Classificada 3 em 5 estrelas

প্রায়োগিকের এই উদ্দেশ্য অত্যন্ত চমৎকার।…

প্রায়োগিকের এই উদ্দেশ্য অত্যন্ত চমৎকার। খুবই গোছানো পরিকল্পনা। এটি সামনে আরও আপডেট রিসোর্স এবং কোর্স নিয়ে অনেক স্টুডেন্টদের কাজে আসবে বলে আমি মনে করি।
ধন্যবাদ এবং শুভকামনা প্রায়োগিকের জন্য

19 de agosto de 2025
Opinião espontânea
Classificada 5 em 5 estrelas

Prayogik: শেখার অসাধারণ অভিজ্ঞতা

আমি Prayogik-এ অসাধারণ একটি অভিজ্ঞতা পেয়েছি। যা আর কোনও বাংলা প্ল্যাটফর্ম এ পাইনি। এখানে নানা রকম বিষয় শেখার সুযোগ আছে যেগুলো যুগোপযুগী আর কিছু ছোট কোর্স আছে যেগুলো খুবই কাজে লাগে। Prayogik থেকে আমার প্রত্যাশার চেয়েও বেশি শিখেছি। সবাইকে সাজেস্ট করব!

24 de agosto de 2025
Opinião espontânea

A Experiência Trustpilot

Qualquer pessoa pode escrever uma opinião na Trustpilot. As pessoas que escrevem opiniões têm direito a editá-las ou eliminá-las a qualquer momento. Estas opiniões serão exibidas enquanto uma conta estiver activa.

Contamos com uma equipa especializada e tecnologia inteligente para proteger a nossa plataforma. Descubra como combatemos opiniões falsas.

Leia mais sobre como processamos as opiniões na Trustpilot.

Aqui estão 8 dicas para escrever óptimas avaliações.

A verificação pode ajudar a garantir que são pessoas reais a escrever as opiniões que lê no Trustpilot.

Oferecer incentivos em troca de opiniões ou solicitá-las selectivamente pode distorcer o TrustScore, o que vai contra as nossas directrizes.

Saiba mais